নান্দাইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ময়মনসিংহের নান্দাইলকে একটি মডেল উপজেলা হিসাবে গড়তে সকল উন্নয়ন কাজকে এগিয়ে নিতে চান নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।

রোববার উপজেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘সকল ভালো কাজের সাথে আছি’। আর সাংবাদিকগণ সমাজ ও জাতির বিবেক। আশা করি সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত প্রসারিতকরণসহ গঠনমূলক সংবাদ পরিবেশন করবেন।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান ফকির, এনামুল হক বাবুল, আজিজুর রহমান ভূইঁয়া বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, হান্নান মাহমুদ, আলম ফরাজী, শামছ ই তাবরিজ রায়হান, প্রভাষক অরবিন্দ পাল অখিল, শামছুজ্জামান বাবুল, আবু হানিফ সরকার। এছাড়া নান্দাইলে কর্মরত ও প্রেসক্লাব সমূহের সদস্যভূক্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই মৃত্যুবরনকারী সিনিয়র সাংবাদিক মোঃ কামরুজ্জামান খান গেনুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর