ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় আম্বিয়া খাতুন (৪০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। সোমবার নান্দাইল উপজেলার ঝালুয়া সাভার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আম্বিয়া খাতুন নান্দাইল উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী। এ ঘটনায় এক সেনা সদস্যসহ আরো ৩ জন আহত হয়েছে।
অপরদিকে নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে রোববার রাতে আবুল কাসেম (৫০) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। নিহত কাশেম মৃত ওমর আলীর ছেলে।
জানা যায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখার ছেড়াতার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডি.এস