গতকাল(রবিবার) লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে ধরা পড়েন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহাজান খানের মেয়ে ঐশী খান। আর সেই রিপোর্ট ভুলে দেওয়া হয়েছিল বলে দায় স্বীকার করল ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে দাবি তাদের।
আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান এক সংবাদ সম্মেলনে ভুলের দায় স্বীকার করেন।
ঐশী খানের করোনা রিপোর্টের প্রসঙ্গে ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা প্রথমে কিছু সংখ্যক যাত্রীর ফলাফলের রিপোর্ট এবং রাত সাড়ে ৯ টায় বাকি যাত্রীদের রিপোর্ট পাঠাই এমআইএস ইমিগ্রেশন এবং ডিএনসিসির এর ইমেইলে।
যখন এই ডাটাগুলো আমাদের অপারেটররা এমআইএস এর সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার কাজ করে, প্রথম যাত্রার ইমেইলে প্রাক্তন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের রিপোর্ট ছিল। সেটি ভুলক্রমে ফলাফল লেখা ছিল নেগেটিভ। ওই নেগেটিভ রিপোর্ট আমাদের কম্পিউটার থেকে তৈরি করা হয়। আমাদের একজন অফিসার সেটি স্বাক্ষর করেন এবং ইমেইলে পাঠানো হয়।’
কেএস/বার্তাবাজার