এখন থেকে আমেরিকা, ব্রাজিল, ভারত, কাতার, ওমান সহ বিশ্বের ১৬টি দেশের নাগরিকদের ফ্রান্সে যেতে হলে বিমান বন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে করোনার ছাড়পত্র লাগবে। একই সাথে বিমানবন্দরে তাদেরকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা করাও হবে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।
দেশটির প্রধানমন্ত্রী জন কাস্টেক্স এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
ঘোষণায় আরও বলা হয়েছে, করোনা পরীক্ষায় যাদের মধ্যে করোনার পজিটিভ পাওয়া যাবে অবস্থাভেদে সরকারি ব্যবস্থাপনায় তাদের হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলোশনে রাখা হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। বিমান বন্দরে প্রতিদিন ৩ হাজার যাত্রীকে টেস্ট করা হবে।
তালিকায় থাকা দেশগুলি হচ্ছে- আমেরিকা, ব্রাজিল, আলজেরিয়া, তুর্কি,দক্ষিণ আফ্রিকা, ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সার্বিয়া, কাতার, বাহরাইন, মাদাকাসকার, পানামা ,পেরু,কুয়েত ও ভারত।
বার্তাবাজার/পি.কে