নিখোঁজের একদিন পর ব্রিজের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পরে ইদ্রীস আলীর ছেলে গালিব হোসেন (০৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সোমবার (২৭ জুলাই) সকালে ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াব্দা ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে শিশু গালিব এর।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে নিখোঁজ হয় শিশু গালিব হোসেন।এরপরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর