মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বনজ, ফলদ ও ঔষুধী গাছের প্রায় ১ হাজার চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায় এবং বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাসের নেতৃত্বে থানা চত্ত্বরসহ এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। এসময় থানার সকল অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে