আজ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস পরিশ্রম এবং কাজের মধ্য দিয়ে ব্যক্তিকে ছাড়িয়ে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সজিব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, একদিন প্রধানমন্ত্রী না থাকলেও তার উন্নয়ন কর্মকাণ্ড, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ, নারীর ক্ষমতায়ন, দারিদ্রতাদূরীকরণসহ আরও নানামুখী কর্মকাণ্ডই তাকে মনে করিয়ে দিবে।
এছাড়া প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলা বিশ্বের কাছে প্রসংশিত হয়েছে বলেও জানান।
বার্তাবাজার/পি.কে