স্বপদে বহাল পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রেনু

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে স্বপদে বহাল করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উল্লেখ করা হয়, “কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করণ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের গত ০৫/০৭/২০২০ তারিখের ৪৬.০৪৫.০২৭.০৮.০১৭.২০১৫-২৬৯ নং স্মারকের বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ ৫৬৩/২০২০ নং রীট পিটিশন মামলায় গত ১৫/০৭/২০২০ খ্রি. তারিখে নিম্নোক্ত আদেশ দেন:-

“Having considered the facts and circumstances of the present case, pending hearing of the substantive application let operation of the vide memo no.46.045.027.08.17.017.2015.269 dated 05.07.2020. Annexure-H be stayed till 01 (one) week after re-opening of the regular court.”

এমতাবস্থায় মহামান্য হাইকোর্ট বিভাগের উক্ত আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।”

উল্লেখ্য, স্থানীয় এক মুক্তিযোদ্ধকে হত্যা মামলার আসামি হওয়ায় গত ৫ জুলাই তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে মো.রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যান নির্বাচিত হন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর