কৃষক বাচাও দেশ বাচাও এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ২০২০ এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলা লক্ষীপুর ইউনিয়ন খোর্দ্দ মালীবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগ জেলা সদর শাখার উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কৃষক লীগের জেলা শাখা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সভাপতি সদর উপজেলা কৃষকলীগ আবু আল ইমরান বিপ্লব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি আহসান মিঠু এবং শিক্ষকবৃন্দরা।
তারা ধারাবাহিকভাবে এই কার্যক্রম বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় কাজ করার জন্য আহ্ববান জানিয়েছেন তাদের নেতাকর্মীদেরকে।তারা এক হাজার গাছ রোপন করবেন বিদ্যালয় ও তার আশেপাশের রাস্তার ফাকা স্থানে।
বার্তাবাজার/এমকে