রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯৯ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা।

সোমবার(২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল রোববার(২৬ জুলাই) থেকে আজ সোমবার(২৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে ৪৮ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ১৫০ পুরিয়া হেরোইন, ৪৩ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১৮৫ বোতল ফেনসিডিল, ৩২৪ ক্যান বিয়ার ও ৭৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে।’ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৪টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর