সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি বর্তমানে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল (রবিবার) রাতে করোনায় আক্রান্তের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।

সেখানে তিনি লেখেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ। ‘

তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও সেই পোস্টে জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কোন পর্যায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তা উল্লেখ করেননি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর