স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তা রদবদল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর নানা বিতর্কের মুখে এবার স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বিবিসি বাংলা জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে এক সপ্তাহ ধরেই চলছে নানা পট পরিবর্তন। এর মধ্যে আছে মহাপরিচালকের (জিডি) পদত্যাগ ও নতুন মহাপরিচালক নিয়োগ।

জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা পরীক্ষার সনদ নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়। নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

অধিদপ্তরের মহাপরিচালকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর