ভারতে একদিনে করোনা শনাক্ত ৫০ হাজার, মোট ১৪ লাখ ছাড়াল

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে। খবর-দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

সোমবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে। রাজ্যগুলো থেকে পাওয়া রবিবারের সংখ্যা যোগ করে টাইমস অব ইন্ডিয়া এই হিসাব দিয়েছে। দিনভিত্তিক সরকারি হিসাবের ঘোষণা এখনো আসেনি।

ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩২ হাজার ৮১২ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন। আক্রান্ত ও মৃতের তালিকায় তিন নম্বরে রয়েছে দেশটি।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

নতুন এই রোগটি থেকে গোটা পৃথিবীতে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর