স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ সোমবার(২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৪ সালের এই দিনে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

করোনাভাইরাস পরিস্থিতি ও চলমান বন্যা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনের নেতারা।

এদিকে গত বছরের ১৬ নভেম্বরে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনের পরে প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

ফলে এবার পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে সংগঠনটিক।

কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকেল ৩টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত না থাকলেও সাংগঠনিক অভিভাবক হিসেবে ডিজিটাল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে সংযুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর