মহামারী করোনাভাইরাসে যেমন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তেমনি বাড়ছে সুস্থতার সংখ্যাও। ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৭টা পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের।
বার্তাবাজার/এমকে