সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত চেলসির

ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলো চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে ওলভসকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে টেবিলের তিন নম্বরে থেকে লীগ শেষ করলো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। এই জয়ে পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার দ্বারও উন্মোচিত হলো ব্লুজদের।

পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থেকে ঘরের মাঠে ওলভসকে আতিথ্য দেয় চেলসি। সেরা চারে থেকে মৌসুম শেষ করতে হলে আজকের ম্যাচে ন্যূনতম ড্র করতেই হতো ব্লুজদের।

এমন সমীকরণের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিলো চেলসি। ঘরের মাঠে প্রতিপক্ষের উপর ছড়ি ঘুড়িয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা।

ম্যাচের ৪৫তম মিনিটে মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। একই সময়ে আবারও গোলের দেখা পায় আর্সেনাল। এবার গোল করেন বিশ্বকাপজয়ী ফরাসী ফরওয়ার্ড অলিভিয়ের জিরুদ।

বাকি সময়ে আর কোন গোলের দেখা কোন দলই না পেলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। এই জয়ে ৩৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে মৌসুম শেষ করলো ব্লুজরা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর