রাঙ্গাকে মহাসচিব পদ থেকে বাদ দেওয়ায় উত্তাল রংপুর

মশিউর রহমান রাঙ্গার স্থলে জাতীয় পার্টির মহাসচিব হিসাবে জিয়াউদ্দিন বাবলুকে নিযুক্ত করায় রংপুরে বিক্ষোভে ফেটে পড়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। তার বাবলুর কুশপুত্তলিকা পুড়িয়ে ২৪ ঘন্টার মাঝে পুণরায় রাঙ্গাকে স্বপদে বহাল করার দাবী জানান।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮তার দিকে গঙ্গাচড়া উপজেলার জিরো পয়েন্টে বাবলুর কুশপুত্তলিকা পুড়ানর পরেই নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, ছাত্রসমাজের আহবায়কসহ নেতৃবৃন্দ।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বাবলুকে বাদ দিয়ে রাঙ্গাকে মহাসচিব করা না হলে উত্তরাঞ্চল অচল করার ঘোষণা দেন। অন্যদিকে সন্ধ্যায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমাবেশ করেন জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন। সেখান থেকে বলা হয় জাতীয় পার্টিকে ধ্বংস করতেই এই রদবদল করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে মহাসচিব করা না হলে তারাও সব কিছু অচল করার হুমকি দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর