টেকনাফে খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ (৩০) নামে এক যুবক খুন হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক সাবরাং ডেইল পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এঘটনায় অভিযুক্ত ঘাতক খালাত ভাই দেলোয়ার পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, খুন হওয়া যুবক ও অভিযুক্ত খালাত ভাই একই বসত ভিটায় পাশাপাশি বসবাস করতো। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খালাত ভাই দেলোয়ার রহিম উল্লাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্বজনরা রহিম উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। তবে কি কারনে কথা কাটাকাটি হয়েছিল তা জানা যায়নি।

টেকনাফ মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাত দশটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর