শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ হাজার টাকা অর্থদণ্ড

ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে পৃথক মৌলভীবাজারে ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সমগ্র শ্রীমঙ্গল শহর, কলেজ রোড, হবিগঞ্জ রোড হয়ে সবুজবাগ আবাসিক এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় শর্ত অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক পরিধান না করা ইত্যাদি অপরাধে এসব অর্থদণ্ড করা হয়। সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৯ মামলায় ১৩,৪০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ৬ মামলায় ৪,৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের দুটি পৃথক দল। এসময় আরো উপস্থিত ছিলেন ইউএইচএফপিও, শ্রীমঙ্গল ডাঃ সাজ্জাদ হোসাইন চৌধুরী।

এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ব্যবসা পরিচালনা করতে, সন্ধ্যা ৭ টার মধ্যে আবশ্যিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে এবং পাবলিক প্লেসে আবশ্যিকভাবে জনগণকে মাস্ক পরিধান করতে আহবান জানানো হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর