মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সিরাজদিখান উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহসিন রেজা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসিম আহমেদ, বাশাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল হক জাহিদ। ইছাপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ঢালি, রসুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়াসিম, ইছাপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দিন খান রিগান, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ, বালুচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল ভুইয়া, সদস্য ইসরাফিল,
রসুনিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক কাঞ্চন ঢালী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃআল আমিন প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস