‘‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’’ এই প্রতিপাদ্যে মুজিব শতবর্ষে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরােপণ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ শুরু করেছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যােগে পঞ্চগড় জেলা ছাত্রলীগের এই কর্মসূচি বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।
রবিবার দুপুরে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাড়িভাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এসময় সাংসদ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ,বনজ ও ঔষধি গাছের তিনটি চারা রােপণ করেন। একই সাথে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষ রােপণ করার জন্য পাঁচ শতাধিক চারা গাছ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পিকআপ ভ্যানে করে চারাগুলাে হাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন স্কুলে পৌছে দেওয়া হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালাম প্রধান শাওন এবং হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো ওসমান আলী,সাধারণ সম্পাদক মো মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নোমান হাসান সহ ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নােমান হাসান ও হাড়িভাসা ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়ােজনে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলােচনা সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো আবু সালমান প্রধান শাওন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নােমান হাসান বক্তব্য প্রদান করেন।
বার্তা বাজার / ডি.এস