মাঠে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। মাঠের বাহিরে দলের সাথে সম্পর্ক ভালো নেই মেসির। যে কারণে গুঞ্জন উঠে গেছে, বার্সা ছেড়ে যাবেন মেসি। এমনকি ইনস্টাগ্রামে ম্যানসিটিকে ফলো করা থেকেও গুঞ্জন উঠেছে, মেসি বার্সা ছেড়ে যাচ্ছেন।
নানা রকম গুঞ্জনের ডাল-পালা গজানোর মধ্যে আগেও একবার মুখ খুলেছিলেন বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু। আবারও মুখ খুললেন এবং জানিয়ে দিলেন, মেসি বার্সা ছেড়ে কোথাও যাবে না বলে বিশ্বাস করি।
শুধু বিশ্বাস করাই নয়, বার্সা প্রেসিডেন্ট অনেকটা জোর দিয়েই বলেছেন, মেসি যে বার্সা ছাড়বেন না, তাতে কোনো সন্দেহ নেই। তবে, মেসি যে বার্সা ছাড়বেন না, সে জন্য একটি মাত্র শর্ত পূরণ করতে হবে। হোসে মারিয়া বার্তেম্যু জানিয়ে দিয়েছেন, সেই একটি শর্ত হচ্ছে, নেইমারকে যেভাবেই হোক ফিরিয়ে আনা।
নেইমার ফিরলেই বার্সা ছেড়ে আর কোথাও যাবেন না আর্জেন্টাইন মহা তারকা। খেলোয়াড় এক্সচেঞ্জের মাধ্যমেই সম্ভব নেইমারকে বার্সায় নিয়ে আসা।
কেএস/বার্তাবাজার