রাম মন্দির নির্মাণ শুরু হলে করোনা থাকবে না: বিজেপি মন্ত্রী

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হলে করোনাভাইরাস দূর হবে বলে মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশ সংসদের প্রটেম স্পিকার ও বিজেপি নেতা রামেশ্বর শর্মা। গত বুধবার এক সাংবাদিক সন্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজেপির এই নেতা বলেন, রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হলে ভগবান রাম খুশি হয়ে এই ভাইরাসকে দমন করে মানবকূলকে রক্ষা করবেন। কেবল ভারত নয়, গোটা বিশ্ব করোনভাইরাসের কারণে ভুগছে। ফলে আমাদের পবিত্র দেব-দেবতাদের স্মরণ করছি। সুপ্রিম কোর্টও রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, রামচন্দ্র মানবজাতির কল্যাণে এবং রাক্ষসদের হত্যা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। রামমন্দিরটি নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা মহামারীর ধ্বংসও শুরু হবে। সূত্র-এই সময়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর