পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (২৬ জুলাই) স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দুঃস্থদের মাঝে জনপ্রতি ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার।
তিনি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ হাজার ২শ’ জন সুবিধাভোগীর মাঝে অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে এ চাল বিতরণ করেন। এসময় চাল নিতে আসা প্রত্যেক সুবিধাভোগীকে মাস্ক পরে আসতে নির্দেশ দেন চেয়ারম্যান। এদিকে ভিজিএফ কর্মসূচির চালের গুণগত মান ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
এ সময় উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) আবু সাঈদসহ সকল ইউপি সদস্য ও আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ বরাদ্দকৃত চাল সবার মাঝে সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস