দেশে চলমান বন্যায় পানিবাহিত রোগে মারা গেছেন ১১৯

দেশে চলমান বন্যা পরিস্থিতিতে মোট ৭৬টি উপজেলা দুর্গত হিসাবে চিহ্নিত হয়েছে। দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩০ লাখ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। বর্তমানে বিভিন্ন এলাকায় পানি কমে আসার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তেরর মুখপাত্র ডা. আয়শা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের ৩০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ২১ জেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আরটিআই, চর্মরোগ, চোখের প্রদাহ, সাপে কাটা, পানিতে ডুবে, বন্যাজনিত কারণে যেকোনো আঘাত প্রাপ্ত হয়ে ও শ্বাসনালীর প্রদাহসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন। এছাড়া পানিতে ডুবে, ডায়রিয়ায়, সাপের কামড়ে ও বজ্রপাতে ১১৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, জামালপুর জেলায় মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। এই জেলায় মারা গেছেন ২১ জন। এছাড়া কুড়িগ্রামে ২০ জন, টাঙ্গাইলে ১৬ জন, লালমনিরহাটে ১১ জন, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় ১০ জন করে ২০ জন রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর