মাস্ক কেলেংকারী: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত শারমিন

বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহ করায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ঢাবি প্রশাসন।

রোববার (২৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহান শিক্ষাছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরির শৃঙ্খলা পরিপন্থি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা ও পুলিশ রিমান্ড থাকায় তিনি বিশ্ববিদ্যালয়র মর্যাদা এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সঙ্গে তাকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর