নওগাঁ সদর উপজেলায় শখের বশে হাতির পিঠে চড়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ইদু মিয়া নামের একজন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন হাতির মাহুত (চালক)। আজ (রোববার) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ইদু মিয়া নওগাঁ সদর উপজেলার হঠাৎ পাড়ায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মান্দা উপজেলায়।
জানা যায়, সকালে একটি পোষা হাতিকে নিয়ে তার মাহুত নওগাঁর ইদুর বটতলী এলাকা দিয়ে যাচ্ছিল। হাতিটি দেখে শখের বশে ২০ টাকার বিনিময়ে পিঠে চড়েন ইদু মিয়া। কিছুক্ষন যাওয়ার পরে একটি বিদ্যুতের তাদের সাথে জড়িয়ে মাহুত ও ইদু মিয়া উভয়ই নীচে পড়ে যান। এলাকাবাসী দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ ইদুকে মৃত ঘোষণা করে।
বার্তাবাজার/এসজে