ফড়িং ধরা নিয়ে সংঘর্ষে একজন নিহত

মাগুরা সদর উপজেলায় ফড়িং ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাদশা শিকদার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। আজ (রোববার) সকালে উপজেলার পুখুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এছাড়া আহত হয়েছেন- নিহতের স্ত্রী জুলেখা বেগম (৫০), ছেলের স্ত্রী রিপা বেগম (২৫) ও জোছনা বেগম (৬০)

নিহতের স্ত্রী জুলেখ বেগম জানান, সকালে তাদের নাতি আব্দুল্লাহ ফড়িং ধরতে গেলে প্রতিবেশি যুবক সাগরের গায়ের সাথে লেগে যায়। এতে সাগর ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহকে মারধর করে। এক পর্যায়ে বাড়ির বড়রা সেখানে গেলে মারামারির পরিস্থিতির সৃষ্টি হয়। এমন সময় সাগর তার সহযোগীদের নিয়ে রামদা ও লাঠি দিয়ে মেরে গুরুতর জখম করে। তারা সবাই মাগুরা সদর হাসপাতালে ভর্তি হলে বিকালে মারা যান বাদশা শিকদার।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর