আনসারদের মারধরে হাসপাতালে ভর্তি কাস্টম হাউজের স্টাফ

চট্টগ্রাম কাস্টম হাউজের নিরাপত্তায় নিয়োজিত ৫ আনসার সদস্যের হামলার শিকার হয়েছেন সেখানে কর্মরত কম্পিউটার অপারেটরের সাফিউল আলম। আজ (রোববার) সকালে এই হামলার শিকার হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

কাস্টম মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো সকালে সামিউল কাস্টম হাউসে ঢোকার সময় আনসার সদস্যরা আইডি কার্ড দেখতে চান। এ সময় তিনি জানান, তার কার্ড অফিসেই আছে, আনিয়ে নিচ্ছেন। এ সময় বহিরাগত অনেককে কার্ড না দেখে ঢুকতে দেওয়ায় সামিউল বলেন, আমাকে আটকে অন্যদের কেন ঢুকতে দিচ্ছেন?

এ কথা বলার পরপরই পাঁচজন আনসার সদস্য তাকে মারধর শুরু করেন। আমি গিয়ে তাকে উদ্ধার করি। ২-১ মিনিট দেরি হলেই মারা যেত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রশাসন) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত আনসারদের ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর