কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর সাহেবনগর এলাকায় ভেড়ামারা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুর ২ টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ২ ঘন্টায় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে কয়েক কিলোমিটার যানবাহনে দীর্ঘ যানজট দেখা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত নয়ন ডিলাক্স (ঢাকা মেট্রো-জ-১১-০৯৪৮) বাসটি এখনও ওই স্থানে পুকুরে পড়ে আছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান জানান, দূর্ঘটনায় ২০ জন আহত হয়েছে।
বার্তা বাজার / ডি.এস