লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন মোগলহাটের মেধাবী ছাত্র ও অক্টোপ্যাড বাদক রজনি (২৩) গত ১৪ দিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়। ১৪ দিন পার হলেও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি তার। বর্তমানে রজনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আছে।
অপারেশনের পর রোগীর সুস্থ হওয়ার বিষয়ে চিকিৎসাকরাও নিশ্চিত নন। আরো উন্নত চিকিৎসা করানো হলে রজনির বেঁচে থাকার নিশ্চয়তা রয়েছে বলে জানায় চিকিৎসক। তবে সেই উন্নত চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকার,এমটাই জানিয়েছেন রজনির চিকিৎসক।
কিন্তু রজনির পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতিমধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এমতাবস্থায় তার শখের অক্টোপ্যাডটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।
তাই মেধাবী ছাত্র ও অক্টোপ্যাড বাদক রজনিকে বাঁচিয়ে রাখার আকুল আবেদন জানিয়েছেন তার মা-বাবা। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে সংসারের ব্যয়ভার নিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁরা। এমতাবস্থায় রজনির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা-বাবা ও সহপাঠীরা।
রজনিকে চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এবং সহযোগিতা পাঠিয়ে দিন এই মোবাইল নম্বরে: 01706-851384 (বিকাশ)।
বার্তা বাজার / ডি.এস