আমি কিছু অনিয়ম করলে আমার বিরুদ্ধেও লিখেন: শামীম ওসমান

যে অনিয়ম করবে তার বিরুদ্ধেই লিখেন। আমি অনিয়ম করলে আমার বিরুদ্ধেও লিখেন বলে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এইকাজে তিনি সাংবাদিকদের সুরক্ষ্মা দিবেন বলেও আশ্বাস দেন।

আজ (রোববার) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ খেলোয়ারদের সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেখবেন নারায়ণগঞ্জ কতো সুন্দর হয়। বেশ কয়েকটি সুসংবাদ আগামী মাসেই আমি দিব। আমার জন্ম হয়েছে রাজনীতি করার জন্য, সত্য কথা বলার জন্য। আগামীতে প্রধানমন্ত্রীর সামনে, সংসদে সব জায়গাতে সত্য বলবো। চোরকে চোর বলবো কাউকে ছাড়বো না। আই ডোন্ট কেয়ার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসিম উদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সহ-সভাপতি ইব্রাহীম চেঙ্গিস প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর