অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে সাহেদ

অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড দেওয়া হয়েছে ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে। সাতক্ষীরার আমলি আদালতের বিচারক রাজীব রায় রোববার শুনানি শেষে এই রায় দেন।

দেবহাটা থানায় দায়েরকৃত অস্ত্র আইনের এই মামলায় তদন্ত কর্মকর্তা সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ছিলেন। এর আগে গত ১৫ জুলাই বোরকা পরে একটি নৌকায় অস্ত্রসহ দেবহাটার পারুলিয়া ইউপির কোমরপুর গ্রামের ইছামতি নদী সংযুক্ত লাবণ্যবতী নদীর কুমড়োর খাল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। মামলায় আসামি হন সাহেদ করিম ও বাচ্চু মাঝিসহ অজ্ঞাত একজন। ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। গ্রেফতারের পরই তাকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর