কিংবদন্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে কন্ঠশীল্পি বাঁধন এবার গান গাইলেন সাংবাদিক্ব মিডিয়া কর্মীদের নিয়ে। তার সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন জাহিদ রিপন।
‘আমরা মিডিয়াকর্মী, আমরা সাংবাদিক/ দিনরাত ছুটে চলি তথ্যের পেছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক’ এমন কথার গানটি লিখেছেন জাহাঙ্গীর আলম। গানটি রেকর্ড করা হয়েছে মিরপুরে অবস্থিওত জাহিদ রিপনের স্টুডিওতে। অন্তরালয়ের ব্যানারে আসন্ন ঈদে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। বাংলাদেশের মিডিয়াকর্মী ও সাংবাদিকদের সুখ-দুঃখ এবং কর্ম ব্যস্ততাকে ফুটিয়ে তোলা হয়েছে এই গানে
গানটি নিয়ে বাঁধন জানান, ‘এই ধরনের ব্যতিক্রমধর্মী গান আমার আগে গাওয়া হয়নি।চমৎকার কথা সুর এবং সংগীতায়োজনের মাধ্যমে সাংবাদিক ও মিডিয়াকর্মীদের জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে। ভিডিওতেও থাকবে দারুণ একটি গল্প।’
গানের গীতিকার জাহাঙ্গীর আলম বলেন, `মিডিয়া জগতে সারা বছর জুড়ে যারা দেশ বিদেশের নানা তথ্য মানুষের কাছে তুলে ধরেন তাদেরকে কেউ স্মরণ করে না। তাদেরকে সম্মান জানিয়েই এই গানটি করা।’
বার্তাবাজার/এসজে