করোনা সনদ জালিয়াতি করে বিদেশ যাওয়ার সময় ধরা পড়লেন সাবেক নৌ- পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের মেয়ে ঐশি খান। দেশ ত্যাগ করার আগ মুহুর্তে ইমিগ্রেশনের অনলাইন চেকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত।
রোববার (২৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই ঘটনা ঘটার পর তাকে লন্ডন যেতে দেয়া হয়নি।
জানা যায়, রোববার (২৬ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী। ইমিগ্রেশনে তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট চেক করেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে করোনা সার্টিফিকেট চেক করলে সেটি পজিটিভ দেখায়। সঙ্গে সঙ্গেই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ইমিগ্রেশনে করোনা পজিটিভ ধরা পড়ায় বিমানের লন্ডন ফ্লাইটে একজন যাত্রীকে যেতে দেওয়া হয়নি বলে জেনেছি। তবে তার পরিচয় কি সেটা আমরা জানিনা। তিনি বিমানের যাত্রী ছিলেন।সূত্র-বাংলানিউজ২৪।
বার্তাবাজার/এসজে