করোনায় প্রাণ হারালেন ময়মনসিংহের সিনিয়র জেল সুপার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মো. আবু জাহেদের বিজে নং-০২৬২৯১০১১৯। তার গ্রামের বাড়ি মেহেরপুরের সদরে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির জানান, বাংলাদেশ জেলের এই গর্বিত সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর