প্রবাসী দম্পতির কন্যা জার্মানির বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় সাফল্য অর্জন

ফরিদপুর সদরের পৌর এলাকার কমলাপুরের প্রয়াত ব্যক্তি অবঃ রাজস্ব কর্মকর্তা আবুল কাশেম তালুকদারের পুত্র তার নিজ পরিবারসহ প্রবাসে জার্মান ফ্রাংকফুর্ট শহরে বসবাসরত। সেখানে তার একমাত্র কন্যা সন্তান জন্মগতভাবে জার্মান নাগরিকত্ব লাভ করেছে।

মরহুম জনাব আবুল কাশেম তালুকদারের পুত্র ও পুত্রবধু মোঃ এনামুল শাহীন ও শায়লা ফেরদৌস দম্পতির কন্যা সন্তান ইউশরা তাজরিয়ান শাহিন পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে ২০২০ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।

মিস ইউশরা তাজরিয়ান একই সাথে জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। একই সাথে সে মেডিসিন ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এপ্লাই করেছেন।

এ জন্য তার পিতা-মাতা সকলের কাছে দোয়া প্রার্থী, যেন সে আরো সফলতার সাথে লেখাপড়া করে যেতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর