সিরাজদিখানে দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মুন্সীগঞ্জ সিরাজদিখান রশুনিয়া ইউনিয়ন পরিষদে ২৫ টা সেলাই মেশিন দুস্থ্য ও অসহায় মহিলাদের মাঝে বিতরন করা হয়।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব অরুপ নারায়ন দত্ত এর সঞ্চালনায় রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে এল জি এস পি ৩ এর প্রকল্পের আওতায় ২৫ টি অসহায় ও দুস্থ্য মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরন করেন।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যবৃন্দগান ও এলাকার গন্যমান্য সহ সর্ব সাধারণ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর