জনপ্রিয় তারকা জুটি ছিলেন তাহসান-মিথিলা। কিন্তু হঠাৎ করেই এ দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা।
অপরদিকে, বর্তমানে তাহসান তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নতুন করে ভাবছেন! তবে মিথিলা তাহসানকে ভুলে গেছেন। তাকে নিয়ে আর কোনো রকম মন্তব্যও করেন না তিনি। এই দুটি লাইন কি আদৌ সত্য?
সম্প্রতি ইনস্টাগ্রাম ঘেঁটে যা মিলল তাতে বোধ হয় অন্য কিছুরও গন্ধ পাওয়া যায়। ছাড়াছাড়ি হয়ে গেলেও তাহসানকে এখনো ডিলিট করেননি মিথিলা। দেখা যাচ্ছে, মিথিলা ইনস্টাগ্রামে তাহসানকে এখনো ফলো করছেন।
বার্তাবাজার/কে.জে.পি