চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় সীমান্তবর্তী এ জেলাতে নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১১ জনে।
রোববার (২৬ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গেল২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৭ জন ও দামুড়হুদা উপজেলার ৩ জন রয়েছেন।
বার্তাবাজার/এমকে