মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকলীগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন -অর রশীদ জুয়েল, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডো মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান রুবেল, সুখিয়া ইউপির চেয়ারম্যান আঃ হামিদ টিটু, চন্ডিপাশা ইউপির চেয়ারম্যান সামছউদ্দিন, উপজেলা মহিলালীগের সভাপতি জান্নাতুন ফেরদৌস পান্না, উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাডঃ আঃ আওয়াল, সাধারণ সম্পাদক ইকবাল হাসান সেলিম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান সহ আরো অনেকেই।

পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস এ দিনে সর্বমোট ৯০ বান টিন এবং নগদ ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান। প্রশাসন সূত্রে জানানো হয়, পর্যায়ক্রমে এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।