জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এতদিন গুরুত্বপূর্ণ এই পদটিতে ছিলেন মশিউর রহমান রাঙ্গা।

জিয়াউদ্দিন বাবলু এখন থেকে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার(২৬ জুলাই) দুপুরে জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

জিয়াউদ্দিন বাবলু এর আগেও জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর