করোনাভাইরাস মহামারির মধ্যে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের দুর্ভোগ নিয়ে মন্তব্যের জেরে পুলিশ বাংলাদেশী নাগরিক রায়হান কবিরকে গ্রেফতার করায় মালয়েশিয়া প্রশাসনের কড়া সমালোচনা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, কথা বলতে না পারা ও নিপীড়িত অভিবাসীদের পক্ষে কথা বলায় মালয়েশিয়া সরকার রায়হান কবিরকে গ্রেফতার করেছে। খবর মালয় মেইল।
শনিবার বিকালে আল জাজিরার ইংরেজি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যার ওপর আল জাজিরা জোর দেয়।
‘আল জাজিরা কোনো রকম অপরাধী হওয়ার ভয়ভীতি ছাড়াই- মৌলিক মানবাধিকার হিসাবে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তার সমর্থনকে নিশ্চিত করে।’
নিজেদের টুইটারে কাতারভিত্তিক এ সংবাদমাধ্যমটি আরও লিখেছে, ‘বাংলাদেশি অভিবাসী রায়হান কবিরের গ্রেফতারের ঘটনা ‘হয়রানিমূলক’ ব্যাপার। তিনি প্রামাণ্যচিত্রে কথা বলার জন্য অনলাইনে হেনস্তার শিকার হয়েছেন। তাকে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক কথা ছড়ানো হয়েছে। কথা বলার দায়ে এভাবে অপরাধী বানানোকে কখনোই আমরা সমর্থন করি না।
‘‘কথা বলতে না পারা ও নিপীড়িত মানুষের বিভিন্ন অভিজ্ঞতার বিষয়ে কথা বলতে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রায়হান কবিরকে নির্বাচন করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তাই এই গ্রেফতারকে ‘হয়রানিমূলক’ বলে মনে করছে আল জাজিরা।’’
বার্তাবাজার/কে.জে.পি