ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩২ হাজারের বেশি। ভারতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় ১৪ লাখ করোনা রোগী।
রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, ভারতে একদিনে আরও ৪৮ হাজার ৬৬১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই সময় মারা গেছে আরও ৭০৫ জন। এনিয়ে দেশটিতে করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৫২২ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন।
এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার শনাক্তের বিপরীতে ৬৩ দশমিক ৯১ ভাগ।
এনডিটিভি জানিয়েছেন, গত ২ জুলাই থেকে সর্বশেষ তিন সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তখন করোনা শনাক্ত ছয় লাখ ছাড়িয়েছিল। এই শুক্রবারের আগের শুক্রবার ১০ লাখ শনাক্তের ঘর স্পর্শ করে। এরপর থেকে প্রায় ৩ লাখ শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এমকে