রিজেন্টের এমডি ২১ দিনের রিমান্ডে

রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (রবিবার) বিচারক তাকে এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে মাসুদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

মাসুদ পারভেজ অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়। পরে সাহেদের সাথে সখ্যতায় রিজেন্ট গ্রুপে ঢোকেন। কাপারিয়ায় জাকির নামে তার এক বন্ধুর বাসা থেকে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। করোনা সাটির্ফিকেট প্রতারণা মামলার দুই নম্বর আসামি মাসুদ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর