রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমকে ৪ মামলায় ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ রোববার (২৬ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে রিমান্ডের আদেশ দেন।
এর আগে, টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে শাহেদ করিমকে আদালতে হাজির করে ৪ মামলায় ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের শাহেদকে গ্রেফতার করে র্যাব।
বার্তাবাজার/কে.জে.পি