আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যাই। সেখানে একজন নিকটাত্মীয়ের মাধ্যমে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সেখানে ওই নারী এবং আমার স্ত্রী দু’জনই মাস্ক ছাড়া ছিলেন। যার কাছ থেকে আমার স্ত্রী সংক্রমিত হয়েছিলেন, তিনি এখন সুস্থ। তাই এখন আমার কাছে বার বার মনে হয় মাস্ক পরিহিত থাকলে হয়তো আমার স্ত্রীকে মরতে হতো না। কথা গুলো বলছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর তিনি এসব কথা বলেন স্বাস্থ্য সচিব।
এসময় তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তনসহ একটি বিব্রতকর ও কঠিন সময়ে নতুন দায়িত্ব পেয়েছি। আশা করি সততা ও দেশপ্রেম নিয়ে এ দায়িত্ব পালন করতে পারবো।
বার্তাবাজার/কে.জে.পি