ব্রাজিলে একদিনে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত

ব্রাজিলে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত সংখ্যা। দেশটিতে গত চারদিন ধরে প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শনিবার নতুন করে দেশটিতে আরও ৫১ হাজার ১৪৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজারের বেশি।

গত কয়েকদিনে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ৫০ হাজার পার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এক সপ্তাহেই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৬২৩।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২১১ জনের। ফলে ব্রাজিলে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মোট ৮৬ হাজার ৪৪৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪। এর মধ্যে মারা গেছে ৮৬ হাজার ৪৯৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর