দামে সমস্যা দেখা গেলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
গত বছর কোরবানির কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। তবে, এ বছর কোরবানির চামড়ার নজিরবিহীন দর বিপর্যয় হয় তাহলে রফতানির সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ (রবিবার) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীল সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এ বছর কোরবানির চামড়ার দামে সমস্যা দেখা দিলে কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে। এ জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটিই রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ভার্চুয়াল এ বৈঠকে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
বার্তাবাজার/এমকে