“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান নিয়ে ঝিনাইদহে বিট পুলিশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে শহরের ব্যপারী পাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় থাকবে।
বক্তারা বলেন, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত যেন পুলিশী সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।
বার্তাবাজার/এমকে